- প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী। রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৭ বছর।
- দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন শিল্পী। এদিন সকালে শেষ হল তাঁর লড়াই।
- যোগেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- রামমন্দিরের প্রণামী চুরির ঘটনায় অপরাধীদের আড়াল করছে মোদি সরকার, তোপ কংগ্রেসের।
- আগামীকাল সোমবার ২৬ অক্টোবর কলকাতা পুরনিগমের ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন।
- কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করে ১৪৪ থেকে এবার ২০৯টি করা হয়েছে। এই হিসেবেই এবার ভোটগ্রহণ করা হবে।
- ২০৯টি আসনে একাই লড়বে বিজেপি, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।
- আগামী ৩০ অক্টোবর দিল্লিতে তৃণমূলের দুই বিবদমান পক্ষ মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে যৌথ শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন।
- ২৬ অক্টোবরের মধ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় হলফনামা ও নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
- রাজ্যে ক্রমেই চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। চলতি অক্টোবর মাসের প্রথম ২৩ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যায় শীর্ষ মুর্শিদাবাদ।
- একাধিক বিধিনিষেধ জারি করা সত্বেও রাজ্যে পুজোর সময়ে বাড়ল মদের বিক্রি।
- ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। উপকূল এলাকায় বাড়ছে আশঙ্কা

Be the first to comment