রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথিতযশা শিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। আজ সমাজ মাধ্যমে তিনি বলেন, বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী যোগেন চৌধুরী মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতির জগতে তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। আমি তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি।
মুখ্যমন্ত্রী তাঁর শোকার্ত পরিবার পরিজনকে গভীর সমবেদনা জানান।

Be the first to comment