Jogen Chowdhury শ্রদ্ধা, শোকজ্ঞাপন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টদের

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রথিতযশা শিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি রাজ্য সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ বহু বিশিষ্ট ব্যক্তি গভীর শোক ও শ্রদ্ধা জানালেন।
এমন একজন কিংবদন্তী চিত্রকরের প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর শোকবার্তায় বলেন, রাজ্য ও দেশ তাঁর জন্য গর্বিত। উনি ২০১২ সালে বঙ্গ বিভূষণ হয়েছিলেন। ২০১৪ সালে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে উনি তৃণমূল এর রাজ্যসভার সদস্য হন। ওঁর প্রয়াণে রাজ্যের শিল্প, সংস্কৃতি মহলে অপূরণীয় ক্ষতি হোল।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে ভারতীয় শিল্প জগতে অপূরণীয় শুন্যতা সৃষ্টি হোল। নিজস্ব শিল্প শৈলী ও অসামান্য সৃজনশীলতার মধ্য দিয়ে উনি আধুনিক ভারতীয় চিত্রকলায় এক স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন।রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি দেশের জনজীবনে অবদান রেখেছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শোক বার্তায় বলেন,ভারতীয় আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ যোগেন চৌধুরীর প্রয়াণে তিনি গভীর ভাবে শোকাহত।আধুনিক চিত্রকলার চর্চায় তাঁর অসামান্য অবদান নান্দনিক জগৎকে ঋদ্ধ করেছে।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শিল্পীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বলেন, রাজ্য তথা দেশের শিল্প সংস্কৃতি মহলে অপূরণীয় শুন্যতা সৃষ্টি হোল।
তাঁরা সকলেই প্রয়াত শিল্পীর পরিবারকে গভীর সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*