প্রতিবেদন: দিল্লির বিকানীর হাউসে তাঁর ছবির প্রদর্শনীর অনুমতি দেয়নি প্রশাসন। এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিকমহলে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেন প্রিয়াঙ্কা-পুত্র রেহান রাজীব বঢ়রা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেহান বলেন, আমার কাছে এর কোনও স্পষ্ট উত্তর নেই। আমাকে বলা ছবিতে কোনও রাজনৈতিক বিষয় বা বক্তব্য রাখা যাবে না। আমি পলিটিক্যাল শ্লোগান যা ছিল সরিয়ে দিয়েছি। রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবিও সরিয়ে ফেলেছি। কিন্তু তারপরও প্রশাসনের কোথায় আপত্তি বুঝতে পারছি না। আমি বারবার জানতে চেয়েছি, কোন ছবিতে আপত্তি, কিন্তু কোনও স্পষ্ট উত্তর পাইনি। তিনি বলেন, তাঁর ছবিতে মূলত দিল্লিতে আন্দোলনরত ছাত্রদেরই বিভিন্ন ছবি রয়েছে। সামান্য কয়েকটি ছবিতে রাজনীতির লোক আছেন। কিন্তু কোনও ছবিতে কোনও রাজনীতি নেই। প্রথমে আমাকে বলা হয়েছিল মোট ৭০ টি ছবি সরাতে হবে। সে সব সরানো হয়েছে। কিন্তু তারপরও অনুমতি মেলেনি। তবে অনুমতি না মিললেও হাল ছাড়তে নারাজ রেহান। অন্য কোথাও প্রদর্শনী করার চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

Be the first to comment