দশে দশ

Spread the love
  1. পটনায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের। তাঁর সেই মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করল বিজেপি।
  2. বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিতর্কের সূত্রপাত। রবিবার সেখানে বক্তব্য রাখার সময় দর্শকাসনে উপস্থিত এক ব্যক্তি খড়গেকে বাধা দেন। অভিযোগ, ওই ব্যক্তি বলেন, মোদী কোথাও যাবেন না। এর জবাবে রীতিমতো উত্তেজিত হয়ে খাড়্গে বলেন, “মোদী কা বাপ ভি জায়েগা”। মোদীর বাবাও চলে যাবেন। একবার নয়, একই মন্তব্য দু’বার করেন তিনি। এরপরই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
  3. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে পোস্টে লেখেন, মোদী এবং তাঁর পরিবারকে নিশানা করে বারবার আপত্তিকর ভাষা ব্যবহার করেছে কংগ্রেস। অতীতে মোদীর মা-কে নিয়ে মন্তব্য, তাঁকে ‘মৃত্যুর সওদাগর’ বলা এবং তাঁর পেশাগত পরিচয় নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
  4. এবার লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে গিয়ে তোলাবাজি নিয়ে আরও একবার হুঙ্কার দিলেন শুভেন্দু। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাদাগিরি করলে জেলে যেতে হবে।
  5. বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু’টি খালি বাসে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনে দুটি বাস পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং আরও একটি বাস সামান্য ক্ষতিগ্রস্ত। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
  6. বুধবার ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে অন্ধ্র-ওড়িশা উপকূলে। ল্যান্ডফলের সময় অন্ধ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগের ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে।
  7. আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ সোমবার ভোরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাতের আশঙ্কা না থাকলেও পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বাংলার একাধিক জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি।
  8. চতুর্থ বারের জন্য ব্রাজ়িলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী রাজনীতিবিদ লুইজ় এনাসিও লুলা দা সিলভা। ৮০ বছর বয়সি এই বামপন্থী নেতা প্রাক্তন প্রসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে ফের ব্রাজ়িলের প্রেসিডেন্ট হলেন। জানা গিয়েছে, এ বছরের প্রেসিডেনশিয়াল ইলেকশনে ৫১.৮ শতাংশ ভোট পেয়েছেন লুলা। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট।
  9. পড়ুয়াদের আন্দোলন নিয়ে বড় পদক্ষেপ জামিয়া মিলিয়া কর্তৃপক্ষের। ৩০ মিনিটের মধ্যে ক্যাম্পাস খালি না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
  10. উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহারে একটি নির্মাণাধীন বিল্ডিং ধসে দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনায় ৬০ ও ৩৬ বছর বয়সি দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*