SRFTI CAMPUS: ভাঙচুর ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পড়ুয়াদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা এসআরএফটিআই কর্তৃপক্ষের

Spread the love

প্রতিবেদন: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ক্যাম্পাসে (SRFTI Campus) সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় জড়িত পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনার তদন্তে নেশ কতকগুলি গুরুতর অভিযোগ উঠে এসেছে বলেই দাবি কর্তৃপক্ষের। তার মধ্যে রয়েছে ভাইস-চ্যান্সেলরের অফিস দখল এবং ভাঙচুর। কর্তৃপক্ষের তরফে জারি করা বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ক্যাম্পাসের ভিতরে কোনও ধরনের তাণ্ডব বা সরকারি সম্পত্তি নষ্ট করা বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ আন্দোলন এবং শৃঙ্খলাভঙ্গ সম্পূর্ণ আলাদা দুটি বিষয়, যা গুলিয়ে ফেলা উচিত নয়।ডিনস কাউন্সিল তাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার ভিত্তিতেই এই শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির সুপারিশ করেছে।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এসআরএফটিআই-এর পড়ুয়াদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল। কিন্তু সেই আন্দোলন পরবর্তীকালে হিংসাত্মক হয়ে ওঠে বলে অভিযোগ। প্রতিষ্ঠানের মূল্যবান সম্পত্তি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*