প্রতিবেদন: বাড়ির আপত্তি ছিল। তারপরও যুবকের সঙ্গে সম্পর্কে ছিল মেয়েটি। এই অবস্থায় দু’জনকে হাতেনাতে ধরে ফেলে মেয়ের বাবা ও মামা। অভিযোগ, তারপরই আটকে রাখা হয় ওই যুবক ও তাঁর বন্ধুকে। ডেকে আনা হয় যুবকের বাবাকেও। পরে তাদের নগ্ন করে প্রকাশ্যে মারধর করা হয়। রবিবার বেহালার সরশুনার বসুন্ধরা পার্কের ঘটনা। ঘটনায় উত্তাল গোটা এলাকা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই মেয়েটির বাড়িতে চড়াও হয় স্থানীয় মানুষ। চলে ভাঙচুর। ঘটনায় মূল অভিযুক্ত মেয়ের বাবা ও মামা। মামাকে ক্ষুব্ধ জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়। মেয়েটির বাবা ও পুরো পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ তাদের খোঁজ করছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত পরিবারটি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ। সেই সূত্রেই এলাকায় তাদের দাপট। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ।

Be the first to comment