Rahul Gandhi-র কনভয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কা, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
লক্ষ্ণৌ থেকে সুলতানপুর যাওয়ার পথে আজ বিরোধী নেতা রাহুল গান্ধীর কনভয়ের গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এই ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মী আহত হন। রাহুল গান্ধী অক্ষত আছেন, তাঁর কোন আঘাত লাগেনি। আচমকা হওয়া এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
বহু বছর আগে দায়ের হওয়া এক মানহানির ঘটনায় রাহুল গান্ধী আজ সুলতানপুর যাচ্ছিলেন।

সূত্রের খবর, পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা হয়। আজ সকালে সুলতানপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য রাহুল গান্ধী লক্ষ্ণৌ বিমানবন্দরে নামেন। স্থানীয় কংগ্রেস নেতারা তাঁকে স্বাগত জানিয়ে রওনা দেন। হালিয়াপুরের কাছে তাঁর গাড়ির পিছনে থাকা পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। কনভয়ে থাকা একটি গাড়ির চালক আচমকা ব্রেক কষলে বিপত্তি বাধে। তা একটি অ্যম্বুলেন্সকে ধাক্কা দিলে পরপর পাঁচটি গাড়িতে ধাক্কা লাগে। কয়েকজন আহত হলেও তা গুরুতর নয়। লক্ষ্ণৌ থেকে ৩৫ কিমি দূরে এই দুর্ঘটনা হয়। কিভাবে তা হোল পুলিশ খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।
সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতারা সবাই নিজেদের গাড়িতে তাঁর সঙ্গে যাচ্ছিলেন। লক্ষ্ণৌ থেকে সুলতান পুরের দূরত্ব ১৩৫ কিমি।
এই দুর্ঘটনা নিয়ে কংগ্রেস সহ রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়। অনেকেই এতে উদ্বিগ্ন। তবে রাহুল গান্ধী অক্ষত থাকায় সব মহলই স্বস্তিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*