- আজ রাজ্য সরকারের উদ্যোগে বিজয়া সম্মিলনী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গনে এই অনুষ্ঠান হবে।
- দেশজুড়ে আজ সোমবার প্রতিবাদে নামছে বিজেপি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়্গের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি। খাড়্গের এই মন্তব্যের প্রতিবাদেই রাস্তায় নামছেন বিজেপি কর্মীরা।
- সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ কোর্ট মানহানির মামলায় রেহাই দিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে।
- এদিন সকালে লখনউ থেকে সড়ক পথে সুলতানপুর যাওয়ার পথে রাহুল গান্ধির কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে।
- কনভয়ের শেষ গাড়িটির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কা লাগে। ঘটনায় কয়েকজন কংগ্রেসকর্মী আহত হন। ঘটনায় রাহুল গান্ধির কোনও আঘাত লাগেনি।
- চোরবাগান কাণ্ডে এবার পুলিশি তলব মণ্ডপ শিল্পী সুশান্ত পালকে। সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে তাঁকে লালবাজারে তলব করা হয়েছে।
- আজ সোমবার নির্বাচন কমিশনে ঋতব্রত ও মমতা দুই শিবিরের নথি জমা দেওয়ার শেষদিন। তার আগে নথি ছিনতাইয়ের অভিযোগ তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পালটা জবাব কুণালের।
- আবহবিদদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ। বুধবারই ল্যান্ডফলের কথা অন্ধ্রপ্রদেশে।
- অর্ণব-এর আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে। সমুদ্রে নামায় জারি নিষেধাজ্ঞা।
- বাংলাতেও পড়তে পারে প্রভাব। উপকূলবর্তী জেলাগুলিতে তৎপরতা শুরু জেলা প্রশাসনের।
- সম্পর্কে আপত্তি প্রেমিকার পরিবারের, প্রেমিক ও তাঁর বাবার ওপর নৃশংস অত্যাচার, ধুন্ধুমার বেহালার সরশুনায়
- রবিবার গভীর রাতে ভূমিকম্প। কেঁপে উঠে জম্মু কাশ্মীর থেকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

Be the first to comment