রোজদিন ডেস্ক :
দীর্ঘ আট বছর পর অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার মানলায় বেকসুর মুক্তি পেলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ উত্তর প্রদেশের সুলতান পুরের সাংসদ -বিধায়ক আদালত তাঁকে এই মুক্তির নির্দেশ দেওয়া মাত্র আদালত চত্বরে উপস্থিত কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
আজ এই মামলার রায় ঘোষণা উপলক্ষে রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সুলতান পুরের বিজেপি নেতা বিজয় মিশ্র তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।
আজ আদালত তাঁকে বেকসুর মুক্তি দেওয়ায় আদালত চত্বরের বাইরে কংগ্রেস কর্মী সমর্থকরা ঢোল বাজিয়ে, মিষ্টি বিতরণ করেন। গোটা আদালত চত্বর উৎসবের চেহারা নেয়।

Be the first to comment