রোজদিন ডেস্ক :
আজ সকালে দিল্লির সংসদ ভবন এলাকায় নর্থ ব্লকে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। আগুনের কালো ধোঁয়া কুন্ডলি পাকিয়ে ওপরে উঠতে দেখে আতঙ্ক ছড়ায়। আগে এখানেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, বিদেশ মন্ত্রী সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের দফতর ছিল। আগুনের খবর পেয়ে দমকলের ৬ টি ইঞ্জিন দ্রুত ঘটনা স্থলে গিয়ে তা নেভানোর কাজ করে। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি। সূত্রের খবর, ভবনে কিছু মেরামতির কাজ চলছিল। তার থেকে আগুন লাগতে পারে। আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment