গড়ফা রাস্তায় তরুণীকে শীলতাহানির চেষ্টা,প্রতিবাদে বাড়িতে ঢুকে খুনের হুমকি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় ফের প্রশ্নে নারী নিরাপত্তা। সারা কলকাতা তথা দেশ জুড়ে যেখানে আর জি করের তরুণীর মৃত্যু ও ধর্ষণ নিয়ে এত বড়ো প্রতিবাদ হল, অভিযুক্তকে শাস্তি শোনানো হল, তারপরেও এক এক করে ধর্ষণ ও শ্লীলতাহানির মামলা বারবার উঠে আসছে।

আজ আবারও এক তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টা করা হয়।
জানা যায়, বাড়ি ফেরার সময় তরুণীকে ‘কটূক্তি’ করা হয়েছিল। প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজের করে যুবক। তারপর অভিযুক্ত যুবক ও তার পরিবার চড়াও হয় বাড়িতে, দাবি অভিযোগকারিণীর। এরপর প্রকাশ্যে খুনের হুমকি ও অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেওয়া হয়। তারপর সেই পরিবারের তরফ থেকে গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*