রোজদিন ডেস্ক:- ভয়াবহ ছবি উঠে এল দিঘা থেকে। এবার সমুদ্রের জলে স্নান করতে গিয়ে বোল্ডারের উপর বসেছিলেন এক মহিলা। সন্তানকে নিয়ে বোল্ডারের উপর ওই মহিলা বসেছিলেন বেশ কিছুক্ষণ ধরে। উথালপাথাল ঢেউয়ের মাঝে কখনও এদিক কখনও ওদিক করছিলেন দুজনে। হঠাৎ করে একটি বিশালাকার ঢেউ এলে, ওই মহিলা নিজেকে ঠিক রাখতে পারেননি।
সন্তানকে আঁকড়ে ধরে ঢেউয়ের সঙ্গে তাঁরা ভেসে যেতে শুরু করেন। ঢেউ গতিতে, বোল্ডারের ধাক্কায় তাঁরা কোনওক্রমে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। ওই মহিলা এবং তাঁর সন্তান যেভাবে ভেসে যাচ্ছিলেন, তা দেখে সেখানে থাকা প্রত্যেকে ভয় পেয়ে যান। নুলিয়া না থাকায়, আশপাশের লোকজন ছুটে আসেন। ঢেউয়ে ভাসতে ভাসতে কোনওক্রমে ওই মহিলা এবং তাঁর মেয়ে কাছাকাছি চলে এলে, আশপাশের লোকজন হাত ধরে তাঁদের টেনে তোলেন। দিঘার সেই ভয়াবহ ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
?????? ?????? ???? ??? ???? ?? ????? | This video of a woman & child fight the sea waves relentlessly to survive drowning has gone viral. pic.twitter.com/GWe9cgEcyc
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) November 7, 2024

Be the first to comment