হিটলারের জন্মগৃহে থানার উদ্বোধন হোল

Spread the love

রোজদিন ডেস্ক: একদা বিশ্বত্রাস, চরম ইহুদি বিদ্বেষী হিটলারের জন্মগৃহ রূপান্তরিত হোল পুলিশ থানায়। অষ্ট্রিয়ার ইন নদীর তীরে ব্রাউনাউ শহরে ১৮৮৯ সালের ২০ এপ্রিল অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন। গত কয়েক বছর ধরে বাড়িটি সংস্কার করা হয়।
অস্ট্রিয়ার সরকার এই বাড়িটি ভাড়া নিয়ে নানা কাজে ব্যবহার করত। ২০১১ সাল থেকে তা খালি পড়েছিল।
২০১৬ সালে অস্ট্রিয়া সরকার এই বাড়ি টি অধিগ্রহণ করে। নব্য নাৎসি রা যাতে ” তীর্থস্থান ” (!)হিসাবে এই বাড়ি ব্যবহার করতে না পারে তাই এই ব্যবস্থা।
প্রায় দু কোটি ইউরো ব্যয় করে এই বাড়ি সংস্কার করে তা পুলিশ থানা সহ প্রশাসনিক কাজে ব্যবহার করা হবে। হিটলারের জন্মগৃহ হলেও এখানে কোন তথ্য ফলক লাগানো হয় নি বলে জানা যায়।
জার্মানিতে হিটলারের সর্বশেষ বাসস্থান, মিউনিখের
প্রেঞ্জরেগেন্টেন বাড়ি তে ও ১৯৯৮ সালে পুলিশ থানা স্থাপিত হয়। সম্প্রতি সেখানে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের সময় সাধারণের জন্য খুলে দেওয়া হয়, যাতে দেখানো যায় যে একসময়ের কঠিন ও অন্ধকারময় অতীত মুছে এখন তা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*