রোজদিন ডেস্ক: বিজেপির প্রাণপুরুষ দীন দয়াল উপাধ্যায়ের (Din Dayal Upadhyay) মূর্তি স্থাপিত হল পাটুলিতে। শুক্রবার বিজেপির যাদবপুর মন্ডল ২ এর উদ্যোগে পাটুলি দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় দীন দয়াল উপাধ্যায়ের মুর্তি স্থাপিত হয়। এই উপলক্ষে দলের পক্ষে বহু সেবামূলক কর্মসূচি নেওয়া হয়।

অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, লকেট চ্যাটার্জি, শতরূপা, মনোরঞ্জন জোদ্দার সহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন যাদব পুর মন্ডল ২ এর প্রাক্তন সভাপতি বিপ্লব ত্রিবেদী (জয় দা)।
অনুষ্ঠানে বক্তারা দীন দয়াল উপাধ্যায়ের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শে সমাজসেবা, জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

Be the first to comment