রোজদিন ডেস্ক, কলকাতা:- পাহাড়ে রাতভর চলছে বৃষ্টি। এই অবস্থায় সিকিমে পর্যটকদের নিয়ে খাদে পড়ে একটি গাড়ি। রাস্তা থেকে সোজা ১ হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার পর্যটক ছিল। এখনও নিখোঁজ ৯ পর্যটক।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। ভারী বৃষ্টি হচ্ছে পাহাড়ে। তার মধ্যেই যাচ্ছিল গাড়ি। আচমকাই গাড়িটি রাস্তা থেকে ছিটকে ১০০০ ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমেছে সেনা জওয়ানরা। রাতেই ২ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসার জন্য গ্যাংটকে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ ৯ পর্যটক।
জানা গিয়েছে, গাড়িতে বাংলা-ওড়িশার পর্যটক মিলিয়ে মোট ১১ জন ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় চাকা হড়কে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

Be the first to comment