Sweeden এর সংসদে ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রতিনিধি!

Spread the love

রোজদিন ডেস্ক: সুইডেনের সদ্য সমাপ্ত নির্বাচনে সাংসদ হয়েছেন গ্রিন পার্টির নীলা ভিখে পাটিল। মহারাষ্ট্র র রাজনৈতিক পরিবারের মেয়ে তিনি। বাবা অশোক ভিখে পাটিল শিক্ষাবিদ। দাদু বালাসাহেব ভিখে পাটিল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কাকা রাধাকৃষ্ণ ভিখে পাটিল মাহারাষ্ট্র র বর্তমান সরকারের মন্ত্রী। এই পরিবারের কন্যা নীলা ভিখে পাটিল ও প্রবাসে থেকে বহুদিন ধরেই গ্রিন পার্টি র সক্রিয় সদস্য। তিনি স্টকহলম সিটি কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন। ৪১ বছর বয়েসী নীলা তাঁর দাদু র
স্মৃতি চারণ করে বলেন, নতুন দায়িত্বে তিনি কিছু করে দেখাতে চান। দাদুকে গর্বিত করতে চান।
প্রবাসে থেকে ও ভারতের ওপর তাঁর নাড়ির টান অব্যাহত। এই দেশকে ভালবাসেন তিনি। বহু ভারতীয় বন্ধু আছে তাঁর।
উল্লেখ্য, এবার সুইডেনে কম আসনের ব্যবধানে বামমুখী দল সংসদ নির্বাচনে জয়ী হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*