Abhijit Dipke শর্তসাপেক্ষে জামিন পেলেন, দিলেন মুচলেকাও!

Spread the love

রোজদিন ডেস্ক : 
সিজেপি নেতা অভিজিৎ দীপকে কে আজ শর্তসাপেক্ষে মুক্তি দিল দিল্লির আদালত। শান্তিভঙ্গ করা যাবে না বলে তাঁকে মুচলেকা দিতে হয়েছে বলে সূত্রের খবর। পঞ্চাশ হাজার টাকার বন্ডও দিতে হয়।
আজ বিকেলে মন্দির মার্গ থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিজেপি দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মুক্তির দাবিতে গতকাল কনট প্লেসে তিরঙা ওড়ানোর কর্মসূচির ডাক দিয়েছিলেন দীপকে। বাড়ি থেকে বেরোতেই পুলিশ তাঁকে আটক করে, পরে গ্রেফতার করে আজ আদালতে পেশ করা হয়।
হাতে তেরঙা নিয়ে বেরোনো মাত্র পুলিশ অভিজিৎ দীপকে কে আটক করলে তিনি বিস্মিতভাবে বলেন, কেন তাঁকে ধরা হোল! জাতীয় পতাকা নিয়ে বেরোনো কি অপরাধ? এর উত্তর না দিয়েই পুলিশ তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়, রাত অবধি তাঁর খোঁজ না পেয়ে চিন্তিত হন তাঁর অনুগামী সহ বিভিন্ন মহল। আজ বিকেলে তিনি ছাড়া পান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*