সংগঠনকে আরও মজবুত করতে নির্দেশিকা অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার উত্তর দিনাজপুর জেলার সংগঠনের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে মজবুত করতে বৈঠকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন অভিষেক।

দলীয় সূত্রের খবর, রাজবংশী ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিয়ে এনআরসি ইস্যুতে জোরদার প্রচারের সিদ্ধান্ত হয়েছে। এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জোরদমে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন অভিষেক। এছাড়াও বিজেপি জিতেছে এমন বুথে গিয়ে আবাস যোজনা-সহ অন্য প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ টাকা বন্ধের তৃণমূল কর্মীদের প্রচার চালাতে হবে।

গত লোকসভা ভোটে যেসব বুথে তৃণমূল কংগ্রেস হেরেছে তার কারণ খুঁজতে হবে, পুরোনো কর্মীদের আবার সক্রিয় ভূমিকায় ফিরিয়ে আনার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে জানা গেছে।

এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ প্রচার চালানো, এবং ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি বুথে বুথে অন্তত দুটি করে সভা আয়োজনের কথা বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*