প্রতিবেদন: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে গত দু’দিন ধরে ইন্ডিয়া জোটের দলগুলির আন্দোলনে উত্তাল নয়াদিল্লি। এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে এই আন্দোলনে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই অবস্থায় পরিস্থিতিতে বুধবার আচমকা তাঁর বাড়িতে হাজির হয় পুলিশ। বুধবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিট কাণ্ডে নোটিস দিতে শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা তাঁর কালীঘাটের বাড়িতে যান। কিন্তু অভিষেক বাড়ি না থাকায় নোটিস কেউ গ্রহণ করেননি। পুলিশ নোটিস নিয়ে ফিরে যায়। এদিন অভিষেকের পর নোটিস নিয়ে পুলিশ যায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে। দরজা বন্ধ থাকায় পুলিশ কাউকে নোটিশ দিতে পারেনি। এই নিয়ে অবশ্য দলের তরফে কিছু বলা হয়নি।

Be the first to comment