সোনালির সদ্যোজাত পুত্র হল ‘আপন’, তারাপীঠের মন্দিরে পুজো দিলেন অভিষেক

Spread the love

প্রতিবেদন : রামপুরহাটে রণসংকল্প সভা শেষ করে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন তারাপীঠের মন্দিরে। অভিষেক আসছেন খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ ভিড় করেন প্রিয় নেতাকে দেখার জন্য। অভিষেক আসবেন বলে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল। মন্দিরে ঢোকার রাস্তার দু’ধারে সার দিয়ে দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষ ও মন্দিরে আসা ভক্তেরা। অভিষেক তাঁদের হাতজোড় করে প্রতি নমস্কার জানান। তারপর মন্দিরের সেবাইত ও পুরোহিতদের সঙ্গে ভেতরে ঢুকে ভক্তিভরে পুজো দেন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং চামচে করে পরমান্ন তুলে দেন মায়ের মুখে। পুজো দিয়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত হাজার হাজার মানুষ তাঁকে দেখার জন্য রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিল। অভিষেক তাঁদের উদ্দেশে হাত নাড়েন, কখনও গাড়ি থামিয়ে উপস্থিত জনতাকে প্রতি নমস্কার জানান। সবমিলিয়ে মায়ের পুজো দেওয়ার পাশাপাশি জননেতার মতো মানুষের মনও জিতে নেন তিনি। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, এই দিন তিনি আলতা, সিঁদুর, পাঁচ রকম মিষ্টি, পাঁচ রকম ফল, জবা ফুলের মালা দিয়ে তারা মাকে পুজো অর্পণ করেন। প্রায় ৩০ মিনিট তিনি মন্দিরের ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুই ধারে হাজার হাজার কর্মী সমর্থকরা ভিড় করেন।


তারাপীঠে আসার আগে সভা শেষ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাট মেডিক্যাল কলেজে ও হাসপাতালে গিয়ে দেখা করেন সোনালি বিবির সঙ্গে। ওয়ার্ডে গিয়ে কথাও বলেন। সোনালি ও তাঁর পরিবারের অনুরোধে সোনালির সদ্যোজাত পুত্রের নাম দেন ‘আপন’। তিনি আশ্বাস দেন, সোনালির স্বামী দানিশ শেখকে যত দ্রুত সম্ভব দেশে ফেরানো হবে। এরজন্য তৃণমূল আইনি লড়াই চালিয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*