অবৈধ নির্মাণের অভিযোগ উঠল অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে, নোটিশ দিল পুরসভা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গুরুতর অভিযোগ উঠল বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ মুম্বাইয়ে তাঁর বাড়ি অবৈধ নির্মাণের আওতায়। আর সেই অবৈধ নির্মাণের জেরে অভিনেতাকে শোকজের নোটিস ধরিয়েছে বৃহন্মুম্বই পুরসভা ওরফে বিএমসি। অভিযোগ, মহারাষ্ট্রের মালাডের মাড এলাকায় এরাঙ্গল গ্রামে মিঠুনের যে বাড়িটি রয়েছে তাতে পুরসভার অনুমতি না নিয়েই তিনি গ্রাউন্ড ফ্লোর বানিয়েছেন ও ভবনের সংস্কার করেছেন। এর প্রেক্ষিতে অভিনেতার জবাব তলব করেছে পুরসভা। নোটিসে এও উল্লেখ রয়েছে যদি মিঠুনের জবাব সন্তোষজনক না হয় তাহলে উক্ত নির্মাণ ভেঙে দেওয়া হবে।

যদিও অভিনেতা স্পষ্ট জানিয়েছেন তিনি কোনও অবৈধ নির্মাণ করেননি। আইনি পথেই পুরসভার শোকজের নোটিসের উত্তর দেবেন। তবে মিঠুন চক্রবর্তী একা নন, মাড এলাকায় মোট ১৩০টি অবৈধ নির্মাণের খোঁজ পেয়েছে বৃহন্মুম্বই পুরসভা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তদারিক করছেন পুরসভার আধিকারিকরা। এবার মিললো তার হদিস। পুরসভার এক আধিকারিক থেকে জানা যাচ্ছে যে, আগামী ৩১ মে মধ্যে ওই ১৩০ টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*