রোজদিন ডেস্ক :
লোকসভার নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসকে যাঁরা সমালোচনা করেছেন তাঁরা কেউই দেবতা বা দেবদূত না বলে মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
একাধিক প্রাক্তন বিচারপতি-সহ দেশের ২৭২ জন বিশিষ্ট ব্যক্তি কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, কংগ্রেস, বামপন্থী মনোভাবাপন্ন ব্যক্তিদের তীব্র সমালোচনা করে যে খোলা চিঠি দিয়েছেন, সে বিষয়ে প্রশ্নে এই মন্তব্য করেন অধীর চৌধুরী। বলেন, ওঁদের যেমন নিজেদের কথা বলার অধিকার আছে, তেমন রাহুল গান্ধী, কংগ্রেসের ও নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। যদি বিচারপতিরা (পড়ুন প্রাক্তন) নিজেদের মত প্রকাশ করেন, তা পবিত্র, বেদবাক্য বলে মানা যায় না, ওঁরা দেবতা, দেবদূত না বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে দলের অন্যতম পর্যবেক্ষক ছিলেন অধীর চৌধুরী। দল ওখানে ধরাশায়ী হওয়ার বেশ কিছু কারণও জানিয়েছিলেন।
বরাবর কংগ্রেসে থাকা রাজ্যের এই দাপুটে নেতা রাহুল গান্ধী ও দলের পাশে দাঁড়িয়ে তাঁর মতামত দেন।

Be the first to comment