বারুইপুর, বালিকার পরিবারকে সমবেদনা, পুলিশের ভূমিকায় প্রশ্ন অধীর চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
বারুইপুরে নারকীয় অত্যাচারের শিকার বালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দরিদ্র এই পরিবারের ছোট্ট মেয়েটির এমন মর্মান্তিক পরিণতি তে স্তম্ভিত তিনি। এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান। বলেন, ন্যায়বিচারের দাবিতে তাঁদের লড়াই চলবে।
আজই এই ভয়ঙ্কর ঘটনায় অন্যতম অভিযুক্তর পুলিশ এনকাউন্টারে প্রাণ গেছে।
এই বিষয়ে বিস্ময় প্রকাশ করে একাধিক প্রশ্ন তোলেন অভিজ্ঞ কংগ্রেস নেতা।
বলেন, একজন নেশাসক্ত, মাদকাসক্ত ভ্যানওয়ালা এত বড় মস্তান কি করে হোল যে পুলিশের বন্দুক কেড়ে গুলি করে দিলো? পুলিশকে তীব্র কটাক্ষে বিঁধে অধীর চৌধুরী বলেন, এখন এই অবস্থা হলে যদি হঠাৎ জঙ্গিরা আসে, লস্কর-ই-তৈবা বা জয়েশ-ই- মহম্মদের মত গোষ্ঠীর কেউ? তখন পুলিশ কি করবে? যাকে (পড়ুন নিহত প্রভাস মন্ডল) একজন খালি হাতে ধরে নিয়ে যাচ্ছে দেখা গেছিল, সে আচমকাই পুলিশের হাত থেকে শুধু বন্দুক কাড়াই নয়, গুলিও করলো? এতে একরাশ বিস্ময়ের সঙ্গে প্রশ্ন তুলে দেন তিনি।

অধীর চৌধুরী আরও বলেন, গত পনেরো বছরের শাসনে পুলিশের মাজা ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী আগে তা ঠিক করুন।
বলেন, মুখ্যমন্ত্রী আসছেন, ব্যবস্থা নিচ্ছেন, সবাই খুশি হচ্ছেন ভাল কথা, কিন্তু সাধারণ মানুষের পুলিশের ওপর যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করে আস্থা ফেরানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর সঙ্গে একাধিক কংগ্রেস নেতা ও আজ বারুইপুরে যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*