২০২৬ এর পর বিজেপি দিয়ে ‘জয় বাংলা’ বলাবো; ধর্মতলা থেকে হুঙ্কার অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে লাগাতার নিশানা করে হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতাকে সামনে রেখে সোমবার ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে বিজেপিকে লাগাতার আক্রমণ অভিষেকের।

তিনি এদিন বলেন, ‘২০২৬-এ এই বিজেপিকে দিয়েই ‘জয় বাংলা’ বলানো হবে। ঠিক যে ভাবে এখন, জয় শ্রীরাম সরিয়ে রেখে, তাঁরা জয় মা কালী, জয় মা দুর্গা বলছেন। এমনকী ২৬-এর পরে বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোরও কথাও বলেন অভিষেক। একই সঙ্গে অভিষেকের হুঁশিয়ারি, ‘২০২১-এর আগে বলেছিলাম খেলা হবে, এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে।’

বাংলার মানুষের ক্ষমতা কী, তা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, ‘১০০ দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন। দিল্লিতে আন্দোলন করতে গিয়েছি, মহিলাদের চুলের মুঠি ধরে টানতে টানতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছেন। ২০২৫-এ তার জবাব পেয়েছেন। এবার অসম ফরেন ট্রাইব্যুনাল, বাংলার মাটিতে যার কোনও এক্তিয়ার নেই, তারা চিঠি পাঠাচ্ছে বাংলার রাজবংশীদের। বলছে, বাংলাদেশি। আমরা বাংলায় কথা বলি, সেটা আমাদের অপরাধ? ১০০ বার বাংলায় কথা বলব। গর্ব করে বাংলা বলবেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*