রোজদিন ডেস্ক: বারুইপুরে বালিকা কে ধর্ষণ, খুনের নৃশংস ঘটনার রেশ না মিলোতেই বর্ধমানের দেওয়ানদিঘিতে আদিবাসী মহিলাকে এক ই ভাবে হত্যার অভিযোগে উত্তাল ওই এলাকা। সোমবার রাতের এই ভয়ানক ঘটনা সামনে আসতে ব্যাপক আতঙ্ক, চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, দুই সন্তানের মা ওই মহিলা সোমবার রাতে তাঁর স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন।।স্বামী বাড়ি ফিরলেও তিনি ফেরেন নি। সকালে স্থানীয় খালের ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ গ্রামবাসীরা উদ্ধার করেন। মঙ্গলবার এর প্রতিবাদে উত্তাল হয় এলাকা। সিপিএমের পক্ষে এর প্রতিবাদে স্থানীয় থানায় স্মারক লিপি দেওয়া হয়। পুলিশ দুজন কে আটক করলেও আসল দুষ্কৃতি রা অধরা বলে স্থানীয় মানুষের অভিযোগ। নিহত মহিলার সাড়ে নয় বছরের কন্যা ও সাড়ে পাঁচ বছরের পুত্র আছে। আকস্মিক এই আঘাতে পুরো পরিবারের সঙ্গে গ্রামবাসীরা ও স্তম্ভিত, শোকস্তব্ধ। এলাকায় মদের আসরের দুষ্কৃতি রা এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

Be the first to comment