শিক্ষকদের ফের টেট, উদ্বেগ শিক্ষানুরাগী মঞ্চেরও

Spread the love

রোজদিন ডেস্ক : শিক্ষা অধিকার আইনে ২০০৯ সালের আগে নিযুক্ত শিক্ষকদের ফের টেট দিয়ে যোগ্যতা প্রমাণের বিষয়ে উদ্বিগ্ন শিক্ষানুরাগী মঞ্চও। শীর্ষ আদালতের এই সম্পর্কিত রায় নিয়ে তাঁরা যাতে আর সংকটে না পড়েন, এই নিয়ে শিক্ষা মন্ত্রীকে আবেদন জানিয়েছেন তাঁদের দাবি, শীর্ষ আদালতের রায় মেনে সরকার যেন বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক, শিক্ষা কর্মীদের ঘাটতি পুরণ, তাঁদের দিয়ে অন্য কাজ না করান। শিক্ষকদের মুল যে কাজ, শিক্ষাদান, সেটাই যাতে তাঁরা সুষ্ঠু ভাবে করতে পারেন,তার ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রীকে অনুরোধ জানান।
শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, এই সব বিষয়ে আট দফা দাবিতে তাঁরা আজ শিক্ষামন্ত্রীকে দাবিপত্র দিয়েছেন।
তিনি আরও বলেন, ২০০৯ সালে শিক্ষা অধিকার আইন চালু হলেও রাজ্যে তার সম্পুর্ন রূপায়ণ হয়নি। অন্য রাজ্যের সঙ্গে তাঁদের বেতন, ভাতা ইত্যাদির অনেক ফারাক আছে।
রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী-সহ নানা প্রকল্প, বিএলও-র কাজ, ভোটের নানা কাজ ইত্যাদি যা শিক্ষকদের কাজের মধ্যে পড়ে না, তা যাতে না করানো হয় এই মর্মেও শিক্ষামন্ত্রী কে আর্জি জানিয়েছেন তাঁরা। বিশেষত বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক, শিক্ষাকর্মীদের ঘাটতি পুরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেন।
শিক্ষা সচিবকেও এই দাবিপত্রর অনুলিপি দেওয়া হয়েছে বলে কিংকরবাবু জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*