কলেজ স্ট্রীট, ধর্মতলা বাজার পরিদর্শনে অগ্নিমিত্রা পাল

Spread the love

রোজদিন ডেস্ক : 
বাজারের পরিস্থিতি সরেজমিনে দেখতে ফের পথে বেরোলেন অগ্নিমিত্রা পাল। আজ তিনি ধর্মতলা,পার্ক স্ট্রীট, কলেজ স্ট্রীট, সেন্ট্রাল এভেনিউ এর একাধিক বাজার, ফুটপাথ পরিদর্শন করেন। যেখানে বেআইনি কাঠামো, সেখানেই তিনি গর্জে ওঠেন। হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দেন, সব কিছু ঠিক রাখতে হবে। ফুটপাথ দখল করে আমজনতার যাতায়াতে বাধা দেওয়া যাবে না। তিনি আবার কাল সব দেখতে আসবেন বলে যান।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল একাধিক বাজার পরিদর্শন করে হাল ফেরানোর চেষ্টা করছেন। গুরুত্ব দিচ্ছেন পরিচ্ছন্নতা, স্বাস্থ্য বিধি রক্ষা করায়। ইতিমধ্যে কয়েকটি জায়গায় এর ফল মিললেও আরও অনেক কাজ বাকি বলে মানছেন বাজারের দোকানি, পরিচালকরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*