রোজদিন ডেস্ক, কলকাতা:- উড়ান যাত্রার এক মর্মান্তিক পরিণটি। আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ২৪২ জনকে নিয়ে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু টেক অফের পরই ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বহুতলের উপর বিমানটি ভেঙে পড়ে।
বিমানটি টেক অফের পরই আকাশে ওড়ার বদলে নিচের দিকে নামতে থাকে, এরপরই বিরাট আওয়াজ। মুহূর্তে বিস্ফোরণ। চতুর্দিক ঢেকে যায় ধোঁয়ায়। ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করে টুইট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটে তিনি লেখেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ভারত সরকারকে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহতদের সমবেদনা জানাচ্ছি।”

Be the first to comment