প্রতিবেদন: শুক্রবার সাত সকালে পুলিশের জালে পিংলার প্রাক্তন বিধায়ক তথা জেলার দাপুটে তৃণমূল নেতা অজিত মাইতি (Ajit Maity arrest)। এদিন ভোরবেলায় তাঁর খড়গপুরের বাড়িতে হানা দেয় পিংলা থানার পুলিশ। পরিবারের অভিযোগ, নির্দিষ্ট কারণ না দেখিয়ে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করে ডেবরা থানায় পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর পিংলা থানায় অজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি নেতা গোবিন্দ দাস। ২০১৬-তে গোবিন্দ দাস তৃণমূলের পিংলা ব্লকের দু’নম্বর জামনা অঞ্চলের সভাপতি ছিলেন। অভিযোগ, সেই সময়ে ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন অজিত। কিন্তু তার পরেও ব্লক সভাপতি হতে পারেননি গোবিন্দ। পরে তিনি টাকা ফেরত চান। কিন্তু অজিত আর সেই টাকা ফেরত দেননি।
জেলা পরিষদের সহকারি সভাপতি অজিত মাইতি এখনও মমতা শিবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের তরফে এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ অজিত মাইতি। এক সময়ে দলের জেলা সভাপতিও ছিলেন।দায়িত্বও সামলেছেন।

Be the first to comment