রোজদিন ডেস্ক: বিজেপির আইকনিক রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। অযোধ্যার এই রাম মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। সম্প্রতি প্রণামীর টাকা, গয়না ইত্যাদি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী র দফতর এই সব নিয়ে বিশদ রিপোর্ট তলব করেছে বলে সূত্রে র খবর। সম্প্রতি সমাজবাদী নেতা অখিলেশ যাদব অভিযোগ করেন, রাম মন্দিরে দানের সূত্রে পাওয়া কোটি টাকার হদিশ মিলছে না৷
বিজেপি নেতা রজনীশ সিং ও আর্থিক অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রী কে চিঠি লেখেন,ও প্রয়োজনে সি বি আই তদন্তের আর্জি জানান। এই সবে নড়েচড়ে বসে প্রধানমন্ত্রী র দফতর। এবং মন্দির কর্তৃপক্ষ র কাছে বিশদ রিপোর্ট চায়।
রাম মন্দিরের অছি পরিষদের সাধারণ সম্পাদক চম্পত রাই অবশ্য আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

Be the first to comment