রোজদিন ডেস্ক : শনিবার কালীঘাটে নেত্রীর বাড়ির বৈঠকে আচমকা হাওয়া গরম হয়ে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে যে তাদের থামাতে আসরে নামতে হল স্বয়ং নেত্রীকে। তিনি কুল কুল বলে যুযুধান দু’জন চুপ।করান। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কুণাল থামাতে এগিয়ে যান। তবে৷ সূত্রের খবর৷ এদিন দু’,জনই এমন মুডে ছিলেন তাতে উপস্থিত নেতারা অবাক হয়ে যান। বিশেষ করে অভিষেকের কথাবার্তায় সিনিয়ররাও অবাক। এদিন প্রথমে লাগে সূদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। শুরুতেই সুদীপের বিরুদ্ধে সোচ্চার হন কুণাল। তিনি দাবি তোলেন এখনই ওকে সরাতে হবে। তখন অভিষেক বলেন, সব দেখেশুনে এই নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু নাছোড় কুণাল। এরপরই এই নিয়ে দুজন তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অবশেষে নেত্রীর হস্তক্ষেপে শান্ত হয় সভা।
পরে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে নিয়ে আরও এক দফা তর্কাতর্কিতে জড়ান দুজন। কুণালের বিরুদ্ধে অভিষেক অভিযোগ তোলেন, কুণাল নাকি অভিষেক ও সুমিতের বিরুদ্ধে কিছু বলেছেন। কিন্তু সেটা আবার মানতে চাননি কুণাল। তিনিও পালটা বলেন, আমি সুমিতকে নিয়ে বলেছি, সেটা তুমি কেন নিজের দিকে টানছো? আমি তোমাকে নিয়ে একটা কথাও বলিনি। উল্টে মাঝরাতে পুলিশ আসার কড়া সমালোচনা করেছি। এই নিয়ে সভা শেষে ফের একবার দুজনের তর্কাতর্কি শুরু হয়। নেত্রী এগিয়ে এসে তাঁদের শান্ত করেন।

Be the first to comment