দুর্নীতি, অনুপ্রবেশ, গুন্ডারাজের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :  রাজ্যে দুর্নীতি নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনের প্রচারে আজ ঝড় তোলেন তিনি। দমদম, হাবড়া, সপ্তগ্রাম ও সোনারপুরের জনসভা, রোড শো তে এই রাজ্যের দুর্নীতি, অনুপ্রবেশ, শিল্পে খরা, সিন্ডিকেটরাজ, গুন্ডারাজ ইত্যাদি অভিযোগ নিয়ে একের পর এক তোপ দাগেন।
আজ কংগ্রেস কেও আক্রমণ করেন তিনি। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর নাম করে বলেন, এখানে তাঁরা একটি আসন ও পাবেন না।
টিএমসি-র উদ্দেশ্যে বলেন,এখানে আর গুন্ডারাজ চলবে না। সব দুষ্কৃতীদের মাথা নীচে করে ঝোলানো হবে। এবার আর ভয় না, ভরসার দিন আসছে।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে অমিত শাহ তীব্র হুঙ্কার দিয়ে বলেন, অনেক দুর্নীতি করেছেন উনি। ভাবেন কিছু হবে না। মমতাদি, এখানে ৫ মে বিজেপি সরকার আসবে। এক এক পয়সা তরুণদের, মহিলাদের ফেরত দিতে হবে।

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ও চালু করা হবে বলে জানান অমিত শাহ৷
হুমায়ুন কবীরকে নিশানা করে বলেন উনি মুখ্যমন্ত্রীরই চেলা। এখানে বাবরি মসজিদ বানাবেন বলছেন। তাঁরা কখনোই তা হতে দেবেন না।
মহিলাদের সুরক্ষা ব্যবস্থাও তাঁরাই করবেন বলে জানিয়ে দেন। মহিলাদের মাসে ৩ হাজার টাকা, রাজ্যে সব সরকারি বাসে মহিলারা বিনা ব্যয়ে যাতায়াত করতে পারবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*