অমিত শাহ-কে নিয়ে মোদি-কে পরামর্শ, কটাক্ষ বিরোধীদের

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর সেনাপতি অমিত শাহ-র থেকে সাবধান থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ উত্তরবঙ্গ থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মমতা ব্যানার্জি-র এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
বিরোধীদের অভিযোগ, উত্তরবঙ্গের বিপর্যয়কে আড়াল করতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য।
সিপিএম নেতা রবীন দেব ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার পৃথকভাবে একে দুই দলের গোপন আঁতাত বলে মনে করেন। মুখ্যমন্ত্রী বাইনারি রাজনীতি তৈরির কৌশল করছেন।
অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য , মুখ্যমন্ত্রী কি বললেন কিছু যায় আসে না। সারা দেশে ওঁকে কেউ বিশ্বাস করে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি এই কথা বলে ছোট মনের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*