অনুপ্রবেশকারীদের তোপ অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক : 
অনুপ্রবেশকারীদের কোন ভাবেই সমর্থন নয়। যে সব রাজনৈতিক দল তাদের সমর্থন করে, দেশের নাগরিকরা তাদের পক্ষে থাকেন না। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নাম না করে বিরোধী দলের উদ্দেশ্যে এই সব বলে তোপ দাগেন। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, এর ফলই প্রমাণ করে দেশের মানুষ অনুপ্রবেশকারীদের পছন্দই করে না।
এই রাজ্য-সহ দেশের বারটি রাজ্যে এসআইআর শুরু হয়েছে। যা নিয়ে সব থেকে বেশি তোলপাড় হচ্ছে এই রাজ্যে। এসআইআর বন্ধ করার দাবিতে গতকাল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ গুজরাটের ভুজে সীমান্ত রক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে নাম না করে বিরোধীদের তুলোধোনা করেন। বিএসএফের প্রশংসা করে তিনি বলেন, সীমান্ত রক্ষায় অহরহ কাজ করছেন তাঁরা। অনুপ্রবেশ বন্ধ করে শুধু দেশের নিরাপত্তা রক্ষাই না, গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়া থেকে রক্ষা করাও এর উদ্দেশ্য।
দেশের নির্বাচনী ব্যবস্থায় অনুপ্রবেশকারীদের কোন ভাবেই অনুপ্রবেশ মানা যায় না বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*