বিজেপি এলেই গোর্খা সমস্যার সমাধান, আশ্বাস অমিত

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে বিজেপি সরকার গঠনের দুদিনের মধ্যে পাহাড়ে গোর্খা সমস্যার সমাধান হবে। আজ কার্সিয়ং এর জনসভায় এই আশ্বাস দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পাহাড়, উত্তরবঙ্গের মানুষের সমর্থন তো তাঁরা পানই, এবার সারা রাজ্য ই তাঁদের চাইছে বলে দাবি করেন তিনি। বলেন, এবার মমতা দিদি টা টা বাই বাই! রাজ্যে নারী নির্যাতন, দুর্নীতি, সিন্ডিকেট রাজ ইত্যাদি নিয়ে শাসক দল কে একের পর এক তোপ দাগেন তিনি। টিএমসি-কে ক্ষমতা চ্যুত করার সময় এসেছে বলে জানান।
এর আগে প্রতিকূল আবহাওয়ার জন্য তিনি পাহাড়ে যেতে পারেননি, তখনই আজ আসার কথা বলে গেছিলেন, আজ সে কথা মনে করিয়ে দেন অমিত শাহ। তাঁর দাবি, এমন সমাধান বার করবেন,পাহাড়ের সবার মুখে হাসি ফুটবে।আগের কোন সরকারই গোর্খাদের সমস্যা সমাধানের চেষ্টা করেনি বলে অভিযোগ করেন। ৬ মে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন।
সভায় বিমল গুরুং, রাজু বিস্তা সহ পাহাড়ের বহু নেতা উপস্থিত ছিলেন।
প্রথম দফার নির্বাচনের প্রচারের আজ শেষ দিনে অমিত শাহের কুলটি, শালবনি ও চন্ডীপুর যাওয়ার কথা আছে। সকালের প্রথম সভাটি তিনি কার্সিয়ং-এ সারেন। জনসভার ভিড় দেখে খুশি তিনি ও তাঁর অনুগামীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*