জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী, অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ১১ অক্টোবর। ভারতের কিংবদন্তী অভিনেতা তথা বলিউড তারকা অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, অমিতাভ বচ্চনজির জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুখী ও দীর্ঘ জীবন কামনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি ১৯৮৪ সালের কথা স্মরণ করেছেন। তিনি লেখেন, ১৯৮৪ সালে আমরা দু’জন প্রথম সাংসদ হয়ে পার্লামেন্টে এসেছিলাম। তখন থেকে আমাদের সম্পর্ক শুরু। সেই উষ্ণতা আমি আজও অনুভব করি। তিনি ও জয়াজি আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল পরিবারের সদস্য। একাধিক ওই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি আমাদের গর্বিত করেছে এবং উৎসবকে নতুন মাত্রা দিয়েছে।

মুখ্যমন্ত্রী ছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘ জীবন কামনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*