রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত কেজির উপরে ওজন হলে বাড়তি কিছু টাকা লাগবে। শ্রীনগর এয়ারপোর্টে দিল্লিগামী বিমান ধরতে আগত সেনা জওয়ানকে এমনটাই বলেছিলেন স্পাইসজেটের একজন বিমানবন্দর কর্মী। কিন্তু তার পরিণতি এতটা যে ভয়ঙ্কর হবে, তা ওই কর্মী ধরতে পারেননি।
বিমান বন্দর কর্মীরা অতিরিক্ত চার্জ পরিশোধ করতে বললে তিনি অস্বীকার করেন এবং জোর করে অ্যারো ব্রিজে ঢুকে পড়েন, যা বিমানবন্দরের নিরাপত্তা বিধি লঙ্ঘন। পরে সিআইএসএফ সদস্যরা তাকে গেটের দিকে ফিরিয়ে আনলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং কর্মীদের উপর শারীরিক হামলা চালান।

Spicejet says the man in orange (an Army officer) has been booked for this “murderous assault” on its staff at Srinagar airport over payment for excess cabin baggage. Airline says spinal fracture and broken jaw among the injuries. Probe underway. https://t.co/g2QmIPU7eJ
— Shiv Aroor (@ShivAroor) August 3, 2025
এই হামলায় একজন কর্মীর মেরুদণ্ড এবং আরেকজনের চোয়াল ভেঙেছে বলে জানা গেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে অভিযুক্ত কর্মকর্তাকে একটি চেক-ইন বোর্ড দিয়ে কর্মীদের মারতে দেখা যাচ্ছে। স্পাইসজেট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে তাকে ‘নো-ফ্লাই’ তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছেও এই নৃশংস হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

Be the first to comment