নিজস্ব প্রতিনিধি
বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সিনেমা, সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি আবৃত্তি এবং শ্রুতি নাটকের চর্চাও করেন। তাঁর বাচিক উপস্থাপনায় মুগ্ধ অগণিত শ্রোতা। অক্ষয় তৃতীয়ায় মুক্তি পেয়েছে তাঁর কণ্ঠে কবি অংশুমান চক্রবর্তীর কবিতা ‘পঁচিশে বৈশাখ’। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই তৈরি হয়েছে আবৃত্তির ভিডিওটি। আবহ করেছেন সৌম্যজ্যোতি লাহিড়ী। পঁচিশে বৈশাখকে সামনে রেখে তৈরি ছোটর দাবি নিবেদিত এই আবৃত্তির ভিডিওটি ইউটিউবে সাড়া জাগিয়েছে।



Be the first to comment