‘নোটিফিকেশনের ঘোষণা আমাদের জন্য মৃত্যু পরোয়ানা’ মমতার ঘোষণার পরই বললেন চাকরিহারারা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘নোটিফিকেশনের ঘোষণা আমাদের জন্য মৃত্যু পরোয়ানা’। এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রাথমিক প্রক্রিয়ায় এমনটাই জানালেন চাকরিহারারা। ‘কোর্টও আমাদের প্রতি ন্যায়বিচার করেনি, সরকারও করল না’, বললেন চাকরিহারারা।
এসএসসি মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ৩১ মে’র মধ্যে নোটিফিকেশন জারির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তাঁরা না চাইলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। কিন্তু পাশাপাশি রিভিউ পিটিশন নিয়েও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দরবার করবে। অর্থাৎ এদিন দুটি পথই খোলা রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষা দেব না বললে হবে না। তাহলে চাকরি থাকবে না। এটা আমাদের নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ।’ মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই হতাশ চাকরিহারারা। তাঁদের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়, নোটিফিকেশনের ঘোষণা তাঁদের কাছে মৃত্যু পরোয়ানার সমান। কোর্টও ন্যায়বিচার করেনি, সরকারও তাঁদের প্রতি ন্যায়বিচার করল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*