রোজদিন ডেস্ক : রাজ্যের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল আগামী ৪ মে ঘোষিত হবে। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতা সহ রাজ্যের রাজনৈতিক বাতাবরণ তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে আগামী ৪ মে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আর্জি জানিয়ে শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই আর্জি তে শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়েছেন।
তাঁর বক্তব্য, ভোটের ফলাফল কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা র আশঙ্কা দেখা দিয়েছে। পড়ুয়ারা বাড়ি ফেরার পথে কোন ভাবেই যাতে কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়, এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে তিনি আর্জি জানান।
উল্লেখ্য, নির্বাচনী ফলাফল নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment