Are Bengalis Hypocrite? বাগেশ্বর বাবার মন্তব্যে বিতর্ক, নবমীতে মাংস ছাড়া যায় না, বললেন শমীক

নবমীতে মাংস ছাড়া যায় না, বললেন শমীক - 2
Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে এসে দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি কে তিনি ধার্মিক না, ভন্ড মনে করেন, মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবার এহেন মন্তব্য নিয়ে রাজ্যে বিতর্কর ঝড় উঠেছে।
এর রেশ গিয়ে পৌঁছেছে দিল্লিতে ও। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল সমাজ মাধ্যমে লিখেছেন, হিন্দুধর্মের শাক্তমতে মাংস অপরিহার্য। প্রাচীন রীতি মেনে মা দুর্গা ও মা কালীকে মাংসভোগ নিবেদন করা হয়। দুর্গাপুজোর নবমী দশমী তে ভক্তরা প্রসাদ হিসাবেই তা গ্রহণ করেন।এই পবিত্র রীতিতে কোন হস্তক্ষেপ বরদাস্ত করা যায় না।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সাফ জানিয়ে দেন, তাঁরা সাধারণত নবমীর দিন পাঁঠার মাংস খান।তাই খাবেন। খাওয়া দাওয়া নিয়ে রাজ্যের মানুষ কে কিছু বলার নেই। যার যা ইচ্ছে করবে খাবেন। বাঙালি মাছ মাংস খাবে না হয় নাকি?

তিনি ( বাগেশ্বর বাবা) কি বললেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কোনও সাধুর কথায় কে কি খাবেন, সেটা বন্ধ করে দেওয়া যায় না।
রবিবার হাওড়ায় এক অনুষ্ঠানে মধ্য প্রদেশের জনপ্রিয় বাগেশ্বর বাবা রাজ্যে দুর্গাপুজোর সময় আমিষ খাওয়া তাঁর না পসন্দ বলে মন্তব্য করেন। এমনকি এঁদের তিনি ধার্মিক বলে মনে ও করেন না বলে মন্তব্য করেন।
কট্টর হিন্দুত্ব বাদী এই সব মন্তব্য নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য বাগেশ্বর বাবাকে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে আহার করেছেন। তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা চলেছে। কেন বাঙালিদের সম্পর্কে এমন মন্তব্য করা ব্যক্তিকে তাঁরা সাদর সম্ভাষণে আপ্যায়িত করলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*