Arjun Sing, মহম্মদ সেলিম কে দেশ ছাড়া করার হুঁশিয়ারি,পালটা শতরূপ ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন।তাঁর অভিযোগ, সেলিম কখনও দেশের স্বার্থে কথা বলেন না।তিনি দিমাগি নকশাল, অতি বামপন্থীদের মতাদর্শ প্রচার করেন।।সিপিএম এখন অস্তিত্ব সঙ্কটে ভুগছে, তখন বিজেপি কে নিয়ে মন্তব্য করার অধিকার তাদের নেই। সিপিএম কে দেশবিরোধী তকমা দিতেও ছাড়েন নি অর্জুন সিং।
তাঁর এই সব মন্তব্যে ফুঁসে উঠে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ বলেন, ওঁর ক্ষমতা থাকলে মহম্মদ সেলিম কে দেশ থেকে তাড়িয়ে দেখান। একাধিক রাজনৈতিক দল বদল করে বিজেপি র মন্ত্রী হয়ে উনি এই সব বলছেন! অর্জুন সিং কে বিরোধী দের নিয়ে কথাবার্তায় সংযম দেখাতে বলেন।। তীব্র কণ্ঠে বলেন, সম্মান দিলে সম্মান মেলে, অসম্মান করলে পালটা জবাব মিলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*