প্রতিবেদন: বুধবার কলকাতা হাইকোর্টে থেকে আরও একটি মামলায় ফের রক্ষাকবচ পেলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। আদালতের অনুমতি ছাড়া আগামী ২৩ জুলাই পর্যন্ত রাজ্য তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে আদালতের নির্দেশ মেনে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়ে ফেরার পথে একাধিক সংবাদমাধ্যম অরূপ বিশ্বাসকে অনুসরণ করে। পরে আলিপুর জেলা আদালতে পৌঁছনোর পর তাঁকে ঘিরে ধরে হেনস্থা, প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তখন তিনি এক আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই মামলায় বুধবার তাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট। বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২৩ জুলাই পর্যন্ত এই মামলার প্রেক্ষিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না। একইসঙ্গে, আদালতের নির্দেশের পরও যদি সংশ্লিষ্ট ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপের উদ্যোগ হয়, তা হলে বিষয়টি অবিলম্বে তাঁর আইনজীবী কিশোর দত্তকে আদালতের নজরে আনতে হবে বলেই নির্দেশ দিয়েছে আদালত।

Be the first to comment