আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ফোন কেনায় শর্ত তোলার আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্য সরকার আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ফোন কেনার জন্য শর্তসাপেক্ষে ১০ হাজার টাকা দেওয়ার সমালোচনা করেছে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস জানান, রাজ্য সরকার আশা, পুর স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কয়েক বছর ধরে অনলাইনে কাজ করতে কার্যত বাধ্য করেছে। তাঁরা নিজেদের সামান্য আয় থেকে বাধ্য হয়ে দামি ফোন কিনে কাজ চালিয়েছেন। শ্রম আইন অনুযায়ী কর্মীদের দিয়ে কাজ করাতে হলে নিয়োগকারীকেই সরঞ্জাম দিতে হয়। এই ক্ষেত্রে রাজ্য সরকার তা করেনি। দীর্ঘ আন্দোলনের পর এই কর্মীদের সরকার ফোন দিচ্ছে, তাও শর্ত সাপেক্ষে। অশোক দাস জানান, ফোন কিনে তার রসিদ জমা দেওয়ার যে শর্ত আরোপ করা হয়েছে এতে অনেকেই অসুবিধায় পড়েছেন। কারণ আগেই তাঁরা সরকারের কাজ করার জন্য নিজের টাকায় ফোন কিনেছেন। আবার তাঁদের সরকারি ফরমান মেনে ফোন কিনতে হলে আগের কেনা ফোনটির কি হবে!! ফোন কেনার শর্ত প্রত্যাহারের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*