প্রতিবেদন: দীর্ঘদিনের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। সঙ্গে মিলল তাঁরই লেখা সুইসাইড নোট। প্রাথমিক ভাবে যা তার লেখা বলেই মনে করা হচ্ছে। এদিন সকালে রামপুরহাটে তাঁর বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। কী কারণে প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু নিয়ে একাধিক প্রশৃন তুলেছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ।

Be the first to comment