রোজদিন ডেস্ক: বয়েস তাঁদের সবে আঠারো। এক সঙ্গে পড়াশোনা, টিউশন। প্রেমের সম্পর্কে থাকা দুই যুগলের শুক্রবার পৃথকভাবে আত্মঘাতী হওয়া নিয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, সেনডাঙার বাসিন্দা পূজা মন্ডল ও জিৎ বিশ্বাস এইদিন ভিডিও কলে কথা বলতে বলতে আত্মঘাতী হন। কেন তাঁরা এই চরম পথ নিলেন, তা নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চর্চা তুঙ্গে উঠেছে। প্রাণবন্ত দুই পড়ুয়ার এই মর্মান্তিক অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবার, পাড়া ও।
সূত্রের খবর, পূজাকে ভিডিও কল করেন জিৎ। কথা বলার মধ্যে ই আত্মঘাতী হন। তা দেখে এক ই পথ নেন পূজাও। কেন তাঁরা এই কাজ করলেন, ভেবে পাচ্ছেন না কেউ।
পুলিশ এই জোড়া আত্মহত্যার তদন্ত করছে।

Be the first to comment