অনুতাপ দূর অস্ত, আফগানিস্তানের সঙ্গে ভারতকেও হুঁশিয়ারি পাক সেনা প্রধানের

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের বিমান হামলায় তাঁদের তিন তরুণ ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যুতে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ তো  দূরস্থান, পরন্তু শোকার্ত আফগানিস্তানকে জঙ্গি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনা প্রধান আসিম মুনির। সঙ্গে এক হাত নিলেন ভারতকেও। হুশিয়ারি দিয়ে বললেন, ভারতের সামরিক নেতৃত্বকে তিনি সাবধানে থাকতে পরামর্শ দিচ্ছেন। সামান্য উসকানিতেও বিনা দ্বিধায় চূড়ান্ত জবাব দেবেন।

অপারেশন সিঁদুরেরর পরও যে পাকিস্তানের কোন হেলদোল নেই মুনিরের বক্তব্যে তা পরিস্কার। রীতিমত হুমকির সুরে তিনি জানান, এরপর কোন বিপর্যয় হলে তার দায় ভারতের। নতুন করে উভয় দেশে উত্তেজনা তৈরি হলে পাকিস্তান কি জবাব দেবে তা কেউ কল্পনাও করতে পারবেন না।
আফগানিস্তানের তালিবান সরকারকে হুমকি দিয়ে পাক সেনা প্রধান জানিয়ে দেন, শান্তি ও অশান্তির মধ্যে যে কোন একটি তাঁদের বেছে নিতে হবে। তাদের মাটি ব্যবহার করে যে জঙ্গিরা কাজ করছে, পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে, তাদের ধূলোয় মিশিয়ে দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তুমুল সংঘর্ষ চলছে। সাময়িক বিরতির পর গতকাল পাক বিমান হামলায় তিন তরুণ ক্রিকেটার সহ ১০ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
আফগানিস্তানকে ভারত উসকানি দিচ্ছে বলেও অভিযোগ পাকিস্তানের। সম্প্রতি আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সপ্তাহব্যাপী ভারত সফরও তাদের রোষের কারণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*