ভোট প্রচারে গিয়ে আক্রান্ত আরাবুল ইসলাম!

Spread the love

রোজদিন ডেস্ক :
একদা তিনি ছিলেন টিএমসি-র দাপুটে নেতা! এবার বিরোধী আইএসএফের প্রার্থী হয়ে তিনিই আক্রান্ত হওয়ার অভিযোগ উঠলো! যা নিয়ে ক্ষুব্ধ ক্যানিং পুর্বের প্রার্থী আরাবুল ইসলাম। আজ দেউলিতে শাসক দলের কর্মী সমর্থকরা তাঁর গাড়ি আটকে ভাঙচুর করে বলে অভিযোগ। ওই সময় তিনি গাড়িতেই ছিলেন। তবে এই হামলার জেরে তাঁর কোন চোট লাগে নি। এর প্রতিবাদে ক্ষিপ্ত আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে টিএমসি কর্মী সমর্থকদের তুমুল বচসা, মারপিট বাধে। বেশ কয়েকজনের রক্ত ঝরে বলে জানা যায়। এই কেন্দ্রের দাপুটে টিএমসি নেতা তথা ভাঙড়ের প্রার্থী শওগত মোল্লার অনুগামীরা এই হামলা করেছেন বলে আইএসএফের অভিযোগ। প্রতিবাদে তাঁরা বাসন্তী হাইওয়ে অবরোধ করেন। যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল তপ্ত হয়ে উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*