ফের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, রংপুরের পর সীতাকুণ্ড

Spread the love

রোজদিন ডেস্ক : বার বার শিরোনামে বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকা। ফের এমনটাই অভিযোগ উঠছে প্রতিবেশী দেশ – বাংলাদেশে। অভিযোগ উঠছে ফের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে তাদের বাড়ি, মারধর থেকে শুরু করে পরিবারের সদস্যদের উপরও করা হচ্ছে অত্যাচার। এমনকি প্রাণে মেলে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। এবার অভিযোগ উঠছে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে।

এছাড়াও রংপুর, খুলনা সহ অন্যান্য জায়গা থেকেও বেশ কয়েক মাস ধরে হিন্দুদের উপর অত্যাচারের খবর পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ইতিহাস দেখলে দেখা যায় যে, এর আগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পূজা কমিটির নেতা ও সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে হত্যা করা হয়েছে।বাগেরহাটে সদর থানার রাখালগাছী ইউনিয়নের স্কুলশিক্ষক মৃণাল কান্তি চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার স্ত্রী ও মেয়ে হাসপাতালে ভর্তি। রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সভাপতি শ্রী হারাধন রায়সহ দুই জান মারা গেছেন। ৬ই আগস্ট চট্টগ্রাম লোহাগড়া উপজেলার মছদিয়া গ্রামে বৌদ্ধ শ্মশান দখলের চেষ্টা করা হয়। এছাড়াও একই দিন চট্টগ্রাম রাউজানের পাহাড়তলী মহামুনি বৌদ্ধ গ্রামে হামলা ও ভাঙচুর এর ঘটনা ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*